২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হালিশহরে পুড়েছে ৪টি ঘর

চট্টগ্রামের হালিশহরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে চারটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2017, 02:04 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, শনিবার ভোর ৪টার দিকে সবুজবাগ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে পূর্ণচন্দ্র জানিয়েছেন।