মিরসরাইয়ে দুর্ঘটনায় মাইক্রোবাস চালক নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
বুধবার বিকালে উপজেলার মিঠাছড়া বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রুবেল (২৫) নোয়াখালীর সুধারাম উপজেলার পশ্চিম মাইজদির বাসিন্দা।
মিরসরাই থানার এএসআই আনোয়ারুল কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিঠাছড়া বাজারে গাংচিল ফিলিং স্টেশনের কাছে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
“এতে ঘটনাস্থলেই রুবেল নিহত হন।”
এএসআই আনোয়ারুল জানান, রুবেল মাইক্রোবাস চালিয়ে নোয়াখালী থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন।
