রাঙ্গুনিয়ায় বাজারের নৈশপ্রহরী খুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাজারের এক নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যার খবর দিয়েছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে উত্তর রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন বাজারে এ ঘটনা ঘটে।
নিহতের নাম তপন বিশ্বাস (৫৫)। তপন ওই এলাকারই বাসিন্দা।
রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নৈশপ্রহরী তপন বিশ্বাসকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।
“মৃতদেহের কাছে একটি দোকানের তালা ভাঙ্গা পাওয়া গেছে। ডাকাতির ঘটনা দেখে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।”
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
