২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ল বসতঘর, ঝুটের গুদাম

চট্টগ্রামের পাহাড়তলিতে অগ্নিকাণ্ডে আটটি কাঁচা ঘর, দুটি ঝুট কাপড়ের ‍গুদাম ও একটি ভাঙ্গারির দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2017, 01:06 PM

Updated : 19 Aug 2022, 03:29 PM

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, শনিবার রাত ৩টার দিকে আবদুল আলী নগর এলাকায় ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কারও সিগারেটের ফেলে দেওয়া অংশ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে বসতঘর, ‍গুদাম ও দোকান পুড়ে অন্তত ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জসিম উদ্দিন জানান।