২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

চট্টগ্রামে এম এ আজিজ আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 07:41 PM

Updated : 19 Aug 2022, 03:27 PM

বৃহস্পতিবারে এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন।

রূপকল্প-২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরতে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।

মেলার সার্বিক তত্ত্বাবধান করছে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) প্রজেক্ট।

মেলায় সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং ও বেসরকারি তথ্যপ্রযুক্তি সেবার প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

সরকারি এসব সংস্থার ই-সেবার বৃত্তান্ত মেলায় উপস্থাপন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, সিভিল সার্জন মো. আজিজুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান।