চট্টগ্রামে গার্মেন্ট কারখানায় অগ্নিকাণ্ড
চট্টগ্রাম নগরীর একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রতীকী ছবি
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাঁচটি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই কারখানার তৃতীয় তলায় সুইং সেকশনের শ্রমিক সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজ করার সময় হঠাৎ জানালা দিয়ে ধোঁয়া উঠতে দেখে দৌড়ে নিচে নেমে যাই।
“বাইরে গিয়ে দেখি চার তলা ভবনের গ্রাউন্ড ফ্লোরে আগুন জ্বলছে।”
আগুনে কেউ হতাহত না হলেও ঝুটের স্তুপ পুড়ে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
