২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ আটক ১

চট্টগ্রামের লোহাগড়ায় ২০ হাজার ইয়াবাসহ একটি প্রাডো গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2017, 03:00 PM

Updated : 19 Aug 2022, 03:27 PM

আটক মো. মোশারফ হোসেন (২০) কুমিল্লার তিতাস উপজেলার মোখলেস উদ্দিনের ছেলে।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানান, কক্সবাজার থেকে ফেরার পথে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় ইয়াবাসহ মোশারফকে আটক করা হয়।

“চুনতি চেকপোস্টে গাড়িটি তল্লাশি করে পেছনের কভার থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

আটক গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।