২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাতুনগঞ্জে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রামের খাতুনগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগে মালামাল পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 12:20 PM

Updated : 19 Aug 2022, 03:26 PM

বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিষু দাশ জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে কোতোয়ালি থানার আমিন মার্কেট এলাকার একটি পাঁচতলা ভবনের উপরতলায় ‘বড়মিয়া ফ্যাশন গার্মেন্টস’ নামের ওই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে নন্দনকানন ও লামার বাজার ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আগুনে কারখানার মালামাল ও তৈরি পোশাক পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান বিষু।