২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিএমপির শীর্ষ পর্যায়ের ৩ পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন শীর্ষ কর্মকর্তার পদে রদবদল হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 06:33 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

সোমবার বিকালে পুলিশ কমিশনার ইকবাল বাহার এ রদবদলের আদেশ দিয়েছে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন।

নতুন আদেশ অনুযায়ী অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশনস্) দেবদাস ভট্টাচার্য্যকে দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগের দায়িত্বে। আর ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা মাসুদ-উল-হাসানকে দেওয়া হয়েছে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্ব।

এছাড়া প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বে থাকা সালেহ মোহাম্মদ তানভীরকে দেওয়া হয়েছে ক্রাইম ও অপারেশনসের দায়িত্বে।

এর আগে গত ২৯ ডিসেম্বর আট অতিরিক্ত উপ-কমিশনার ও পাঁচ সহকারী কমিশনারসহ ১৩ পদে রদবদল করা হয়।