২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 03:42 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

গ্রেপ্তার মো. ফোরকান (৩৫) নগরীর রুবি গেইট পিকাপ মালিক সমিতির সহ সভাপতি। তার বাড়ি হাটহাজারির ধলই গ্রামে।

সোমবার সকালে রুবি গেইট এলাকা থেকে ফোরকানকে গ্রেপ্তার করা হয় বলে বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) মো. মঈন উদ্দিন জানান।

পারিবারিক বিরোধের জেরে ১৯৯৮ সালে মায়ের চাচাত ভাই সাইফুল আলম চৌধুরীকে পিটিয়ে হত্যার অভিযোগে গত বছরের ২৬ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি আদালত ফোরকানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বলে জানান মঈন।

রায় ঘোষণার পর থেকে ফোরকান পলাতক ছিলেন।