২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামে বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 12:41 AM

Updated : 19 Aug 2022, 03:25 PM

নিহত আশরাফ উদ্দিন (২৭) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পটিয়া শাখার শিক্ষানবিশ কর্মকর্তা। নগরীর আমান বাজার এলাকায় থাকতেন তিনি।

রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বায়েজিদ এলাকায় এ দুঘর্টনা ঘটে বলে বায়েজিদ থানার এসআই মো. নোমান জানান।

তিনি বলেন, আশরাফ রাতে মটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে বায়েজিদ এলাকার অক্সিজেন মোড় সংলগ্ন চৌধুরী ভিলার সামনে একটি বাস পেছন থেকে ধাক্কা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আশরাফ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সদস্য বলে সংগঠনের ওই শাখার সাধারণ সম্পাদক আবু তৈয়ব জানিয়েছেন।