২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩০০ কেজি পলিথিন জব্দ

জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বড়পোল এলাকার একটি পলিথিন তৈরির প্রতিষ্ঠান থেকে ৩০০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 03:48 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

রোববার বেলা ১১টার দিকে অধিদপ্তরের মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বড়পোল এলাকায় সাঈদ পলিথিন নামের ওই প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্রও নেই।”

সোমবার অধিদপ্তরের কার্যালয়ে শুনানিতে হাজির হতে ওই প্রতিষ্ঠানকে নোটিস দেওয়া হয়েছে বলেও জানান সংযুক্তা।

রোববারের অভিযানে অধিদপ্তরের পরিদর্শক ফখর উদ্দিন চৌধুরীও উপস্থিত ছিলেন।