২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২২ হাজার ইয়াবাসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর বায়েজিদ ও আগ্রাবাদ এলাকা থেকে ২২ হাজার ইয়াবাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 03:14 PM

Updated : 19 Aug 2022, 03:25 PM

এরা হলেন- আপন মজুমদার রূপেশ (৩৫), বিপক দাশ (৩৮), সেলিম উদ্দিন (৪০), রফিক (২৮) ও শিরিন সুলতানা আঁখি (২৮)।

বায়েজিদ থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে আপন ও বিপককে আটক করা হয়।

এসময় তাদের বহনকারী প্রাইভেট কারে (চট্ট মেট্রো ব ১৩-৩৮২২) থেকে তল্লাশি চালিয়ে ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। রাতভর তাদের নিয়ে আরও ইয়াবা ব্যবসায়ীর সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। কৌশলে ফাঁদ পেতে আরও ইয়াবার গ্রাহক আছে জানিয়ে পরের তিন জনকে আগ্রাবাদ এলাকায় আসতে বলা হয়।

মহসিন বলেন, “রোববার সকাল ১০টার দিকে অন্য একটি প্রাইভেট কারে চড়ে এক নারীসহ তিন জন আগ্রাবাদ সিডিএ এলাকায় আসে। তখন তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে আরও ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।”