বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে দিনব্যাপী পিঠা উৎসব
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে।
শুক্রবার সকালে এ উৎসবের উদ্বোধন করেন কবি ও সাহিত্যক হায়াৎ হোসেন।
উদ্বোধন শেষে হায়াৎ হোসেন বলেন, “প্রযুক্তির দাপটে আমাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের প্রতীকগুলো সঙ্কটে পড়ে যাচ্ছে। এসব শেকড়সন্ধানী উৎসব তাই গুরুত্বপূর্ণ।”
পিঠা উৎসবের আয়োজনে এগিয়ে আসায় বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।
বাউবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক বদরুল হায়দার চৌধুরী বলেন, বাউবির শিক্ষার্থীদের মধ্যে বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটাতে আমাদের এই আয়োজন।
পুলি, সাজ, ভাপা ও খোলা ঝাঁসহ উৎসবে প্রায় ত্রিশ প্রকারের পিঠা যাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ কুণ্ডু ও বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আছাদুজ্জামান উকিল বক্তব্য রাখেন।
