২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শতাধিক চোরাই মোবাইল ফোন সেটসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে ১০৫টি চোরাই মোবাইল ফোন সেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 10:39 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

গ্রেপ্তার নুর আলম (১৮) ও মো. ইউসুফ (২৩)  চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডের বাসিন্দা।

বুধবার দুপুরে নগরীর কোতোয়ালি থানার ‍পুরাতন রেল স্টেশনের কাছের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক কেশব চক্রবর্তী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে থেকে খবর পেয়ে পুরাতন রেল স্টেশন এলাকায় গণি হোটেলের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

“তাদের কাছ থেকে চুরি করা ১০৫টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। তারা নিজেরা পথচারীদের কাছ থেকে কৌশলে মোবাইল ছিনিয়ে নেয়। এছাড়া চোরদের কাছ থেকে কিনে নিজেরাও কম দামে বিক্রিও করে।”

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ কর্মকর্তা কেশব।