২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পেনিনসুলা প্রিমিয়ার লিগ ২৮ জানুয়ারি

তারকা হোটেলের কর্মকর্তাদের অংশগ্রহণে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হতে যাচ্ছে ‘পেনিনসুলা প্রিমিয়ার লিগ’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 08:41 PM

Updated : 19 Aug 2022, 03:22 PM

বুধবার দুপুরে নগরীর জিইসি মোড়ে পেনিনসুলা হোটেলে এক অনুষ্ঠান থেকে লিগের লোগো উন্মোচন করা হয়।

এতে জানানো হয়, আগামী ২৮ জানুয়ারি সিক্স এ সাইড পদ্ধতির এই লিগ অনুষ্ঠিত হবে।

‘সুফিয়ান ইঞ্জিনিয়ারিং পেনিনসুলা প্রিমিয়ার লিগ ২০১৭’ এ অংশ নেবে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের সাতটি হোটেলের মোট আটটি দল।

অংশগ্রহণকারী হোটেলগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের পাঁচ তারকা র‌্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ও এসকট দ্যা রেসিডেন্স লিমিটেড, চট্টগ্রামের দ্যা পেনিনসুলা চিটাগাং ও ওয়েল পার্ক রেসিডেন্স, কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট এবং সায়মন ওশান রিসোর্ট।

অনুষ্ঠানে জানানো হয়, এবার পঞ্চমবারের মত পেনিনসুলা প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়েছে।

লোগো উন্মোচন অনুষ্ঠানে দ্যা পেনিনসুলা চিটাগাং এর জিএম মুশতাক লুহার ও এমডি মোস্তফা তাহসিন আশরাফ এবং স্পন্সর প্রতিষ্ঠান এমএ সুফিয়ান ইঞ্জিনিয়ারিং এর সিইও মো. আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।

এছাড়া র‌্যাডিসন ব্লু চিটাগাং বে ভিউ, ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট ও ওয়েল পার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।