২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্সারকে মারধর: চবি ছাত্রদল-ছাত্রলীগ নেতা বহিষ্কার

চাঁদার দাবিতে জাতীয় বক্সারকে মারধরের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল ও ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 06:08 PM

Updated : 11 Apr 2022, 10:44 PM

বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন উজ্জ্বল ও নাজমুল করিম নিপুণকে সাময়িক বহিষ্কার করে।

মারধরের ঘটনার প্রাথমিক সত্যতা মেলায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রক্টর আলী আজগর চৌধুরী।

সালাউদ্দিন উজ্জ্বল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও নিপুণ ছাত্রলীগের সহ-সভাপতি।

মঙ্গলবার দুপুরে এফ রহমান হলের ৩১২ নম্বর কক্ষে ফিজিক্যাল সায়েন্স বিভাগের প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী মোনায়েবুর রহমান খানের কাছে সাড়ে তিন লাখ টাকা চাঁদা চেয়ে তাকে মারধর করে উজ্জ্বল ও নিপুণের নেতৃত্বে একদল শিক্ষার্থী।

মোনায়েব জাতীয় পুরষ্কারপ্রাপ্ত একজন বক্সার এবং খেলোয়াড় কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।

তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার ভাই মেজবাউর রহমান খানও এ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষে ভর্তি হয়েছেন। 

মারধরের ঘটনায় সাময়িক বহিষ্কার হওয়া নাজমুল করিম নিপুণের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আলমগীর টিপু।

পুরনো খবর:

চবি ছাত্রাবাসে ‘চাঁদার জন্য’ জাতীয় পুরস্কারপ্রাপ্ত বক্সারকে মারধর