২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ল দোকান, বসতঘর

চট্টগ্রামের সদরঘাট এলাকায় একটি বস্তিতে আগুন লেগে ১৪টি সেমিপাকা বসতঘর ও ছয়টি দোকান ‍পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 11:58 AM

Updated : 11 Apr 2022, 10:44 PM

বিভাগীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুস সাত্তার মন্ডল জানান, রোববার রাত দেড়টার দিকে মাইল্লার বিল বস্তিতে আগুন লেগে দোকান ও বসতঘর পুড়ে যায়।

“বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসে পাঁচটি ইউনিটের ১৭টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পাঁচ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।