২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষায় ফেলে মার বকুনিতে শিশুর ‘আত্মহত্যা’

চট্টগ্রামে ঘরে ঝুলন্ত অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার হয়েছে, যে পরীক্ষায় পাস করতে না পারায় মায়ের বকুনিতে আত্মহত্যা করেছে বলে ধারণা পুলিশের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2016, 06:47 PM

Updated : 12 Apr 2022, 03:37 AM

স্বপ্না নামের আট বছরের মেয়েটি নগরীর লাভলেইন সরকারি ন‌্যাশনাল প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। শনিবার সকালে তার দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হয়।

এতে পাস করতে না পারায় মা তাকে বকুনি দেয় বলে কোতোয়ালি থানার এসআই শম্পা হাজারী জানান।

নগরীর তুলাতলী এলাকার বাসিন্দা রিকশাচালক মো. হানিফের পাঁচ ছেলে-মেয়ের সবার ছোট স্বপ্না।

দুপুর দেড়টার দিকে ঘরের জানালার সঙ্গে ওড়না পেঁচিয়ে তাতে ঝুলন্ত অবস্থায় স্বপ্নাকে পাওয়া যায় বলে এসআই শম্পা জানান।

“পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মায়ের বকুনির জেরে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে আমাদের ধারণা,” বলেন তিনি।