২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগর পুলিশে ব‌্যাপক রদবদল

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী ও অতিরিক্ত উপ-কমিশনার পদে ব্যাপক রদবদল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 07:17 PM

Updated : 20 Aug 2022, 02:36 PM

বৃহস্পতিবার বিকালে পুলিশ কমিশনার ইকবাল বাহার পাঁচ অতিরিক্ত উপ-কমিশনার ও আট সহকারী কমিশনার পদে রবদবদলের আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন।

গোয়েন্দা বিভাগের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসানকে নগর পুলিশের পশ্চিম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

গোয়েন্দা বিভাগের বন্দর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগ পশ্চিম জোনের অতিরিক্ত উপ-কমিশনার ছত্রধর ত্রিপুরাকে।

ট্রাফিক বিভাগের পশ্চিম জোনে দায়িত্ব দেওয়া হয়েছে সরবরাহ শাখার দীপক জ্যেতি খীসাকে।

বন্দর জোনের দায়িত্বে থাকা জয়নুল আবেদীনকে বদলি করা হয়েছে সরবরাহ শাখায়।

বন্দর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে ইমিগ্রেশন শাখা থেকে বিশেষ শাখায় সংযুক্ত হওয়া আরেফীন জুয়েলকে।

এদিকে কোতোয়ালি জোনের সহকারী কমিশনার আব্দুর রহীমের পদোন্নতিজনিত বদলির কারণে তার স্থলাভিষিক্ত হয়েছেন পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম।

পাঁচলাইশ জোনের দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক পশ্চিম জোনের এ এস এম মোবাশ্বের হোসাইনকে।

গোয়েন্দা বিভাগের পশ্চিম জোনের দায়িত্বে থাকা উত্তম কুমার চক্রবর্ত্তীকে আর ও শাখায় বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে এমটি শাখার ফারুক আহমেদ চৌধুরীকে।

আইসিটি ও পিআর শাখার কাজল কান্তি চৌধুরীকে গোয়েন্দা শাখার উত্তর জোনে বদলি করা হয়েছে।

সরবরাহ শাখার কামরুল হাসানকে বন্দর জোনে এবং বন্দর জোনের জাহেদুল ইসলামকে পিওএম শাখায় বদলির আদেশ দেয়া হয়েছে।

এছাড়া আর ও শাখার রতন কুমার দাশ গুপ্তকে এস্টেট শাখায় বদলি করা হয়েছে।