২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খাবারের ৫ দোকানকে জরিমানা

বিভিন্ন অপরাধে চট্টগ্রামে পাঁচ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2016, 08:58 PM

Updated : 20 Aug 2022, 02:34 PM

মঙ্গলবার নগরীর হালিশহর ও আগ্রাবাদে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

অভিযানের নেতৃত্ব দেন সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাদ্যদ্রব্যে অস্বাস্থ্যকর উপাদান মেশানোয় হালিশহর হাউজিং এলাকার গাউসিয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় আগ্রাবাদের সরাইপাড়া এলাকায় লাক্সারী বেকারিকে দুই হাজার, এসেট হিলমার্কসকে দুই হাজার, জিসান ক্রোকারিজকে দুই হাজার ও নকশি জুয়েলার্সকে এক হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

অভিযানে সিসিসির ভ্রাম্যমাণ আদালতকে চট্টগ্রাম মহানগর পুলিশ সহযোগিতা করে।