মেহের আফজল বিদ্যালয়ের হীরকজয়ন্তি
নানা আয়োজনে হীরকজয়ন্তি পালন করেছে চট্টগ্রামের হালিশহর এলাকার ঐতিহ্যবাহী মেহের আফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়।
রোববার স্কুল ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় স্কুল ক্যাম্পাসে এসে শেষ হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রার পর স্মৃতিচারণ অনুষ্ঠানে নিজেদের স্কুলজীবনের স্মৃতি রোমন্থন করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
স্মৃতিচারণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র’র মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে অংশ নেন স্কুলটির ৮৫ ব্যাচের শিক্ষার্থী ব্যবসায়ী ও সমাজসেবক নিজাম উদ্দিন, কর্নেল শামীম আহসান জগলুল, ব্যবসায়ী ইকবাল আলী আকবর, মো. আসলাম হোসেন, আহমদ শরীফ, আবু তৈয়ব, মো. নাছের, ছাবের কন্ট্রাকটর ও মহিলা কাউন্সিলর শাহনুর আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন পুনর্মিলনী পরিষদের আহবায়ক প্রকৌশলী এস এম এ আজিম, প্রধান সমন্বয়ক এম হাসান মুরাদ, সদস্য সচিব শওকত আকবর ও কফিল উদ্দিন।
