২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে ১০ ঘর

চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় আগুনে দশটি বসত ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 10:25 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে হালিশহরের আব্বাস পাড়া গোডাউন সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চারটি গাড়ি প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জসিম উদ্দিন জানান, পাইপ লাইনের ছিদ্র থেকে গ‌্যাস বের হতে থাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও দশটি বসত ঘর পুড়ে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।