ফটিকছড়িতে স্ত্রীকে গলা টিপে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের রত্মপুর গ্রামে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গৃহবধূ মাজেদা আক্তার (২৭) নিহত হওয়ার পর স্বামী আরমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরমান এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী। এই দম্পতির দুটি মেয়ে রয়েছে।
দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে পারিবারিক কলহের জেরে স্ত্রী মাজেদার গলা টিপে ধরে আরমান। এসময় শ্বাসরোধে মাজেদা মারা যায়।”
খবর পেয়ে পুলিশ আরমানের বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
