২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ল ৪০ দোকান

চট্টগ্রামের সল্টগোলা এলাকায় আগুনে ৪০টি দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2016, 01:54 PM

Updated : 20 Aug 2022, 02:26 PM

বুধবার সকাল ৭টার দিকে সল্টগোলা ক্রসিংয়ের ইশান মিস্ত্রী ঘাট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সরোয়ার জাহান বলেন, “ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে বন্দর ও ইপিজেড স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘণ্টা পর সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।”

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি, চা, পান, ওষুধের দোকান ও তিনটি সেলুন রয়েছে বলে জানান সরোয়ার।

“অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে,” বলেন তিনি।