২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়িয়ায় কলেজ শিক্ষকদের ওপর হামলার নিন্দা চবি শিক্ষকদের

ফুলবাড়িয়া ডিগ্রি কলেজে শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 07:35 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

মঙ্গলবার সমিতির সভাপতি অধ্যাপক এএফএম আওরঙ্গজেব ও সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টচার্য স্বাক্ষরিত বিবৃতিতে কলেজ জাতীয়করণের দাবি আন্দোলরত শিক্ষকদের ওপর হামলা ও শিক্ষক আবুল কালাম আজাদকে ‌‘হত্যার’ ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়।

বিবৃতিতে শিক্ষক হত্যা ও হামলাকারীদের শিগগির গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

গত রোববার ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর চড়াও হয় পুলিশ। এসময় আন্দোলনকারীদের লাঠিপেটা করা হয়।

এ ঘটনায় কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ ও পথচারী সফল আলী নিহত হন।