২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ ধরা পড়া এএসআই কারাগারে

চট্টগ্রাম নগরীতে ১৭০০ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হওয়া পুলিশের এএসআইসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 08:01 PM

Updated : 20 Aug 2022, 02:20 PM

রোববার চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশিদের আদালতে তিনজনকে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নির্মলেন্দু চক্রবর্তী।

শনিবার রাতে ১৭০০ ইয়াবা ট্যাবলেটসহ বাকলিয়া থানার এএসআই রিদোয়ানুল ইসলাম, ইরাতুন নুর জেরিন ও মো. জিল্লুরকে নগরীর নিউমার্কেট সংলগ্ন অমরচাঁদ রোড এলাকা থেকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তাদের সঙ্গে থাকা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক জিল্লুর রহমান জানান, এ ঘটনায় কোতয়ালী থানায় তিনজনকে আসামি করে মাদক আইনে একটি মামলা হয়েছে।

পুরনো খবর:

চট্টগ্রামে ইয়াবাসহ এএসআই আটক