২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে জমি দখলের চেষ্টা, গ্রেপ্তার ২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে চট্টগ্রামের আমিন জুট মিলস এলাকার জায়গা দখলের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 08:08 PM

Updated : 12 Apr 2022, 03:22 AM

বৃহস্পতিবার আমিন জুট মিলস এলাকা থেকে জসিম উদ্দিন হাজারী (৪০) ও ইসমাইল মোল্লাকে (৫৮) গ্রেপ্তার করার কথা জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমিন জুট মিলের স্কুলের পাশে আলী নগর আদর্শ সমাজ কল্যাণ সমিতি ও বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে একদল লোক বৃহস্পতিবার দুপুরে জায়গা দখল করতে আসে এবং এসময় জুট মিলের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা করে।”

হামলায় পাট কলের কয়েকজন কর্মচারী আহত হন।

এরপর পুলিশ গিয়ে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে জমি দখলের অভিযোগে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।  

গ্রেপ্তার জসিম উদ্দিন চৌধুরী নিজেকে আমিন জুট মিল এলাকায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি হিসেবে পরিচয় দিত বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনায় আমিন জুট মিলসের প্রকল্প প্রধান খান মো. কামরুল ইসলাম বাদী হয়ে সন্ধ্যায় সরকারি কাজে বাধা দান ও হামলার অভিযোগ এনে একটি মামলা করেছেন।