চট্টগ্রামে রেস্তোরাঁ ও মিষ্টি বিপণীকে ৫ লাখ টাকা জরিমানা
নোংরা পরিবেশে খাবার তৈরি ও বেশি দাম রাখার অপরাধে চট্টগ্রামের এক অভিজাত রেস্তোরাঁ ও মিষ্টি বিক্রেতাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এই দুই রেস্তোরাঁ হলো- নগরীর দামপাড়ার রেস্তোরাঁ ‘হ্যান্ডি’ ও লালখান বাজার এলাকার মিষ্টি বিপনী ‘হাইওয়ে সুইটস’।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান রোববার রাতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, রোববার রাতে ‘হ্যান্ডি’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পুরাতন মসলা ও খাবার সংগ্রহ এবং পানির অতিরিক্ত দাম রাখার অপরাধে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই আদালত পরে হাইওয়ে সুইটস অভিযান চালিয়ে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণের অপরাধে তিন লাখ টাকা জরিমানা করে।
