২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গান-কবিতার যুগলবন্দি

গান আর কবিতার যুগলবন্দিতে ব্যতিক্রমী আয়োজনে দর্শক-শ্রোতাদের ভিন্ন এক পরিবেশনা উপহার দিয়েছে চট্টগ্রামের আবৃত্তি সংগঠন ‘বোধন আবৃত্তি পরিষদ’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 10:57 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

বৃহস্পতিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে ‘আবৃত্তি-গান, একই সুতোয় গাঁথা প্রাণ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বোধন।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, “কবিতা যখন গানে রুপ নেয় সেটি তখন ভিন্নরকম ব্যঞ্জনা নিয়ে শ্রোতার কাছে হাজির হয়। বোধন আবৃত্তি পরিষদের এ ধরনের আয়োজনের প্রশংসনীয়।”

‘বোধন আবৃত্তি পরিষদের’ সভাপতি রণজিৎ রক্ষিত কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ‘পূর্ব-পশ্চিম’ কবিতাটির আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু করেন।

একদিকে আবৃত্তি শিল্পীদের পরিবেশনা অন্যদিকে মঞ্চের একপ্রান্তে প্রতিটি আবৃত্তির পর গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শান্তনু বিশ্বাস।

আবৃত্তিতে ছিলেন আবৃত্তি শিল্পী অনুপম শীল, তৈয়বা জহির আরশি, শারমিন মৃ্ত্তিকা, প্রণব চৌধুরী, জাভেদ হোসেন, হোসনে আরা তারিন, সঞ্জয় পাল, শিমুল নন্দী, মাইনুল আজম চৌধুরী, ইসমাইল হোসেন ও অসীম দাশ।