২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বৈশ্বিক প্রতিনিধি দলের জাহাজভাঙা শিল্প পরিদর্শন

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা শিল্প পরিদর্শন করেছে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ কয়েকটি দাতা সংস্থার সমন্বয়ে গঠিত একটি দল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 09:10 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

সোমবার গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানায় বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ)।

এতে বলা হয়, ওই প্রতিনিধি দলে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, নওরোজিয়ান ডেভেলপম্যান্ট অথরিটি, দাতা সংস্থা ইউনিডো, ইউএনপি, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ছিলেন।

প্রতিনিধি দল সীতাকুণ্ডে পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ডে এসে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান বিএসবিএ’র সদস্য ও পিএইচপি শিপ ব্রেকিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকু।

বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষাপটে দাতা সংস্থা ও নরওয়ে সরকারের সহযোগিতায় জাহাজভাঙা শিল্পের দূষণ থেকে পরিবেশের সুরক্ষায় একটি ২০০ কোটি টাকার প্রকল্প সরকার হাতে নিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, এ প্রকল্পের আওতায় জাহাজভাঙা শিল্পের অতি-ক্ষতিকারক ম্যাটেরিয়াল সমূহ রিসাইক্লিং, ট্রিটম্যান্ট ও ধ্বংস করে পরিবেশের সুরক্ষা দেওয়া হবে।

পুরনো খবর:

জাহাজ ভাঙা শিল্প: পরিবেশ ছাড়পত্রের তোয়াক্কা করছেন না মালিকরা