প্রতিবেশী নারীর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গির দায়ে কারাদণ্ড
প্রতিবেশী নারীর সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করায় চট্টগ্রাম নগরীতে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নগরীর ডাবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি।
সাজাপ্রাপ্ত মো. ছাগির (৩৮) দুই সন্তানের জনক। দীর্ঘদিন ধরে তিনি প্রতিবেশী নারী, শিশুদের উদ্দেশ করে অশ্লীল অঙ্গভঙ্গি করে আসছিলেন বলে জানান ম্যাজিস্ট্রেট সানি।
তিনি বলেন, “বুধবার বিকেলের দিকে প্রতিবেশি এক নারীর উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করার বিষয়টি ভিডিও চিত্রে প্রমাণিত হওয়ায় ও আশপাশের লোকজন বিষয়টি সত্যতা নিশ্চিত করায় ছাগিরকে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।”
অভিযুক্ত ছাগিরকে পরে কারাগারে পাঠানো হয়।
