২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2016, 11:53 AM

Updated : 20 Aug 2022, 02:03 PM

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ জানান, মঙ্গলবার রাতে সীতাকুণ্ড উপজেলার কুমিরা থেকে মো. হারেছ ইসলাম নামের ২৬ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব বলছে, সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা এলাকার জয়নাল আবেদীনের ছেলে হারেছ চোরাই অস্ত্রের বিক্রেতা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল মঙ্গলবার রাতে কুমিরা বাজারে অবস্থান নেয়। মাদ্রাসা রোডে সন্দেহজনক আচরণের জন‌্য এক যুবককে থামতে বললে সে দৌড়ে পালানোর চেষ্টা করে।

ধাওয়া করে তাকে আটকের পর তল্লাশি করে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এ ঘটনায় হারেছের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।