২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের জন্মদিনে চট্টগ্রামেও শুরু চলচ্চিত্র উৎসব

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামেও শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 10:06 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শিশু একাডেমিতে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

পাঁচ দিনব্যাপী কর্মসূচির মধ্যে চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও আছে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আগামী ২২ অক্টোবর পাঁচ দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. দৌলতুজ্জামান খান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী শবনম ওয়াহিদা খান এবং শিক্ষক ও সংগঠক শিলা মোমেন উপস্থিত ছিলেন।