২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাটল ট্রেনে চবি ছাত্রীকে উত্ত্যক্তে ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 11:15 PM

Updated : 20 Aug 2022, 01:57 PM

দণ্ডপ্রাপ্ত মো. বাবুল (৩০) এর বাড়ি কুমিল্লা জেলায়।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মজিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শাটল ট্রেনে উত্ত্যক্ত করেন বাবুল; এসসময় শিক্ষার্থীরা ধরে পুলিশে সোপর্দ করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাটহাজারীর ইউএনও আফছানা বিলকিস তাকে ছয় মাসের কারাদণ্ড দেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।