হালিশহরে দুই কভার্ড ভ্যানের চাপায় হেলপার নিহত
চট্টগ্রামের হালিশহরে দুই কাভার্ড ভ্যানের মাঝখানে চাপা পড়ে নিহত হয়েছেন এক সহকারী।
সোমবার সকালে হালিশহর এলাকার বড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া জানান, একটি কভার্ড ভ্যান পার্কিং করার সময় অন্যটির সঙ্গে ধাক্কা লাগলে মাঝখানে চাপা পড়েন প্রথমটির সহকারী শামিম।
“গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহত মো. শামিম (২০) ভোলার লালমোহনের বাসিন্দা।
