চট্টগ্রামে পিস্তলসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে নগরীর কর্নেলহাট এলাকা থেকে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় কর্নেলহাট জামে মসজিদের সামনের সড়ক থেকে মো. মামুনকে (৩১) গ্রেপ্তার করা হয় বলে আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান।
মামুন একই থানার গোলপাহাড় এলাকার মফিজ দারোয়ানের ছেলে।
ওসি বলেন, তাকে তল্লাশি করে একটি পয়েন্ট ৩২ বোরের বিদেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
তার বিরুদ্ধে আকবর শাহ থানায় বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে বলে জানান তিনি।
