২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকে লুকানো ২০ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার

চট্টগ্রামে ২০ হাজার ইয়াবাসহ এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 02:13 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

গ্রেপ্তার মো. মন্টু শেখ (২৫) যশোরের কোতোয়ালি থানার শেখ হাটিজামরুল তলার বাসিন্দা।

চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ জানান, শুক্রবার ভোরে চট্টগ্রামের এক কিলোমিটার এলাকা থেকে ইয়াবাসহ মন্টুকে গ্রেপ্তার করা হয়।

“ভোরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ড‌্যাশবোর্ডে বাক্সের ভেতর লুকানো অবস্থায় প্যাকেট ভর্তি ইয়াবাগুলো পাওয়া যায়।”

সঞ্জয় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাক চালক জানিয়েছে, ইয়াবাগুলো নিয়ে ঢাকা যাচ্ছিল।

“দুই-তিন দিন আগে সে মুরগীর খাবার নিয়ে ঢাকা থেকে টেকনাফে যায়। টেকনাফের তালহা ও রামুর জামাল উদ্দিন নামে দুই ব্যক্তি তাকে ইয়াবাগুলো দিয়ে ঢাকায় পাঠিয়েছিল বলে সে জানিয়েছে।”   

এ ঘটনায় তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।