২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ইউডিইউতে মোবাইল অ্যাপ তৈরির কর্মশালার

অ্যাপস তৈরির কলাকৌশল শেখাতে শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 06:59 PM

Updated : 20 Aug 2022, 01:51 PM

বুধবার নগরীর প্রবর্তক মোড়ে বেসরকারি ইস্ট-ডেল্টা ইউনির্ভাসিটির (ইউডিইউ) বর্ধিত ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় অ্যাপস তৈরির কলাকৌশল সম্পর্কে শির্ক্ষাথীদের ধারণা দেন রবি ডিজিটাল সার্ভিস ডিভিশনের ম্যানেজার সালাহ উদ্দিন।

তিনি বলেন, সাধারণত তিন ক্লিকে তথ্যসেবা দিতে যে সফটওয়ার ব্যবহার করা হয় সেটাকে প্রযুক্তির ভাষায় আমরা অ্যাপস বলছি।

তিনি বলেন, অ্যাপস তৈরি করার জন্য একজন উদ্ভাবককে চিন্তা করতে হবে তিনি কোন ধরনের লোকজনের জন্য অ্যাপসটি তৈরি করবেন।

“সমস্যার ধরণ চিহ্নিত করার পাশাপাশি সেখানে কি ধরনের তথ্য পেয়ে মানুষ উপকৃত হবে তা খুঁজে বের করতে হবে।”  

কেউ আইডিয়া নিয়ে আসলে রবি তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে বাংলাদেশের তরুণদের সম্ভাবনা ব্যাপক। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রে বাংলাদেশের তরুণরা ভালো করছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইস্ট-ডেল্টা ইউভার্সিটির উপাচার্য অধ্যাপক সিকান্দার খান, অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, স্বুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের কোঅর্ডিনেটর আজিজ আহমেদ উপস্থিত ছিলেন।