দখল উচ্ছেদে সিসিসির অভিযান
চট্টগ্রামের পোর্ট কানেক্টিং সড়কের বিমান চত্বর এলাকার ফুটপাত ও নালা অবৈধ দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
মঙ্গলবার নগরীর সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শারমিন এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
সিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান চত্বর এলাকার ফুটপাত ও নালার উপর স্তুপ করে রাখা কাঠ ও নানান সামগ্রী অপসারণ করে ভ্রাম্যমাণ আদালত।
বিমান চত্বর এলাকায় অবৈধভাবে পার্কিং করে সড়কে যানজট সৃষ্টি করায় একটি ট্রাককেও পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়।
