২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসির গ্রেপ্তার প্রকৌশলী বরখাস্ত

দুর্নীতির মামলায় গ্রেপ্তার নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 09:08 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

সরকারি বিধি অনুযায়ী অসদাচরণের অপরাধের জন‌্য আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সোমবার সিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গত রোববার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমানকে নগর ভবন থেকে গ্রেপ্তার করে দুদক।

৩৩ লাখ ৯৩ হাজার ৫৯১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ এক লাখ ৪০ হাজার ৪৫২ টাকার তথ্য গোপনের অভিযোগে গত ১৭ জুলাই খুলশি থানায় সাইফুর রহমানের বিরুদ্ধে মামলাটি করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক হামিদুল হাছান।

বর্তমানে দুদক চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক জাফর আহমেদ মামলাটির তদন্ত করছেন।

পুরনো খবর:

দুর্নীতির মামলায় সিসিসির নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার