২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কভার্ড ভ্যান চালকের লাশ উদ্ধার

চট্টগ্রামের আকবর শাহ থানাধীন পাহাড়ি এলাকা থেকে এক কভার্ড ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 07:07 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

নিহত শুভ সরদার সাগর (৩০) পেশায় কভার্ড ভ্যান চালক। নগরীর রেলওয়ে হাউজিং কলোনির কাছের তোতন হাউজিং এলাকায় পরিবারসহ বসবাস করা সাগরের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকীনি উপজেলার ঘোষ বাড়ি এলাকায়।

সোমবার সকালে তোতন হাউজিং সোসাইটি এলাকার পাহাড়ের ঢাল থেকে সাগরের লাশ উদ্ধার করা হয় বলে জানান আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোববার রাতে তাকে কে বা কারা বাসা থেকে ডেকে নিয়ে যাওয়ার পর তিনি আর ফেরেন নি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সকালে পাহাড়ের ঢালুতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেওয়ার লাশটি উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ পরিদর্শক আনোয়ারুল বলেন, নিহতের গলায় একটি দাগ রয়েছে। প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে কিভাবে তিনি মারা গেছেন।