২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রলীগ নেতা নিহত

ফেনীর দাগনভূঁইয়ায় ট্রাকের ধাক্কায় আহত হয়ে মোটর সাইকেল আরোহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 02:16 PM

Updated : 12 Apr 2022, 02:59 AM

নিহত ইমামুল হক রাসেল চট্টগ্রামের বিশ্ববিদ্যায়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ছাত্র (২০০৯-২০১০ শিক্ষাবর্ষ)। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেলের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।

সোমবার সকালে দাগনভূঁইয়ার বেগের বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাসেলকে বেলা ১টার দিকে ‘অচেতন অবস্থায়’ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জহির।

দাগনভূঁইয়া থানার ওসি আসলাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজের মোটর সাইকেলে করে বাড়ি যাওয়ার পথে সকাল সাড়ে ৭টার দিকে দাগনভূঁইয়ার বেগের বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন রাসেল।

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে আছে।”

এদিকে পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে রাসেলের লাশ নিয়ে সোমবার সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগের বাড়িতে পৌঁছেছেন বলে জানান মনসুর আলম নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ।

পুরনো খবর:

মেয়াদপূর্তির ২ দিন আগে চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি