২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিজবাড়ির ছাদে বৃদ্ধের ঝুলন্ত লাশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিজবাড়ির ছাদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2016, 01:15 PM

Updated : 20 Aug 2022, 01:44 PM

নিহত এজাহার মিয়া (৮০) চরণদ্বীপ ইউনিয়নের মধ্যম চরণদ্বীপ গ্রামের শিকদার পাড়ার বাসিন্দা।

রোববার সকালে সকালে নিজের বাড়ির ছাদে রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায় বলে বোয়ালখালী থানার এসআই আবুল খায়ের জানিয়েছেন।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কিছুদিন ধরে এজাহার মিয়া ‘মানসিক সমস্যায়’ ভুগছিলেন। বিভিন্ন সময়ে তার চিকিৎসার ব্যবস্থাপত্র পাওয়া গেছে।”

চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আনছার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এজাহার মিয়া দুই ছেলে ও তিন মেয়ের বাবা। তিন মেয়ে তাদের শ্বশুড় বাড়িতে এবং দুই ছেলে প্রবাসে থাকেন।

বাড়িতে এজাহার মিয়া তার দুই ছেলের বৌ এবং ৬ ও ৪ বছর দুই নাতির সাথে থাকতেন বলেও তিনি জানান।

তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।