চট্টগ্রামে আফিমসহ দুইজন গ্রেপ্তার
চট্টগ্রামের চান্দগাঁওয়ে আফিমসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার সন্ধ্যায় শাহ আমানত সেতু সংযোগ সড়কে অভিযান চালিয়ে দুই কেজি আফিমসহ মো. আলম (৬৫) ও দিদার হোসেন (৩৬) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তাদের কাছ থেকে বউদ্ধার করা দ্রব্যগুলো র্যাব সদর দপ্তরের ফরেনসিক ল্যাবে পরীক্ষার পর সেগুলো আফিম প্রমাণিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
