চট্টগ্রামের রাসমনি ঘাট থেকে কিশোরের লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ১০ থেকে ১২ বছর বয়সী ওই কিশোরের নাম-পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকালে পাহাড়তলী থানার কাট্টলী রাসমনি ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়ুয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “স্থানীয়দের কাছ খেকে খবর পেয়ে বিকাল ৫টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণ করা হচ্ছে পানিতে ডুবে কিশোরটি মারা গেছে।”
চট্টগ্রামের রাসমনি ঘাটে কিশোরের মৃতদেহ ঘিরে আশপাশের মানুষের জটলা
আব্দুর সবুর নামে স্থানীয় এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৃত কিশোরটিসহ তিন কিশোরকে পানিতে নেমে খেলতে দেখা গেছে।
বিকালে ওই দুই কিশোরকে দেখা না গেলেও একজনকে মৃত পাওয়া যায়।
