২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের চান্দগাঁও থেকে তিন হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 01:30 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

গ্রেপ্তার মো. সোহেল (১৯) টেকনাফের হ্নীলা উপজেলার অলি উল্লাহর ছেলে।

সোমবার রাত ২টার দিকে নতুন চান্দগাঁও থানা মোড় এলাকা থেকে ইয়াবাসহ সোহেলকে গ্রেপ্তার করা হয় বলে চান্দগাঁও থানার এসআই সঞ্জয় গুহ জানান।

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

“সোহেল টেকনাফ থেকে বাসে করে চট্টগ্রামের থানার মোড় এলাকায় নামে। সন্দেহজনক গতিবিধির কারণে পুলিশ তাকে তল্লাশি করলে তিন হাজার ইয়াবা পাওয়া যায়।”

এসআই সঞ্জয় বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল পুলিশকে বলেছেন, সাদ্দাম নামের এক প্রতিবেশী ইয়াবাগুলো দিয়ে তাকে চট্টগ্রামে পাঠায়।

এ ঘটনায় সোহেল ও সাদ্দামকে আসামি করে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান এ পুলিশ সদস‌্য জানান।