২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবককে ছুরিকাঘাত

চট্টগ্রামের আকবর শাহ এলাকায় এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 08:03 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

রোববার সন্ধ্যায় আকবর শাহ থানার রসুলপুরের বেলতলিগোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।  

আহত মাইনুদ্দিন প্রকাশ কালু (২৫) বেলতলিগোনার আবদুস শুক্কুরের ছেলে।

আকবর শাহ থানার এসআই শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চায়ের দোকানে বসে থাকার সময় ছয় থেকে সাতজনের একটি দল এসে কালুকে ছুরি মেরে চলে যায়।

পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

কালুর বাবা আবদুস শুক্কুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এলাকার জানে আলমের গ্রুপ আমার ছেলের উপর হামলা করেছে।”

কালুর পেট ও হাতে ছুরিকাঘাতের জখম রয়েছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানিয়েছেন।