২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নারী চিকিৎসকের লাশ উদ্ধার

চট্টগ্রামের খুলশী আবাসিক এলাকা থেকে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2016, 08:09 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

বুধবার বিকালে ওই এলাকার ৬ নম্বর রোড থেকে শিরিন ফাতেমার (৫৭) লাশ উদ্ধার করা হয় বলে খুলশী থানার ওসি নিজাম উদ্দিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ওই সড়কের ৬ নম্বর ভবনে চিকিৎসক স্বামীর সঙ্গেই থাকতেন শিরীন।

“নিহত চিকিৎসক ‘মেন্টালি ডিপ্রেসড’ ছিলেন। তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন বলে মনে হচ্ছে।”

খুলশী থানার ডিউটি অফিসার এসআই মঞ্জুরুল ইসলাম জানান, নিহত চিকিৎসক বন্দর হাসপাতালে কর্মরত ছিলেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই মাহমুদ আহমেদ চৌধুরী আরজু একটি অপমৃত্যুর মামলা করেছেন বলে জানান তিন্যি।

লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।