২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে ৫০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2016, 03:14 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

শনিবার রাতে হালিশহর থানার পোস্ট কানেকটিং রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- মো. আবুল হোসেন (৪০) ও মো. রিয়াজ (২৭)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি চন্দন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি যাত্রীবাহী লেগুনায় চটের বস্তায় করে ফেনসিডিল নিয়ে যাওয়ার খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

আটক দুজনের কাছ থেকে ফেনসিডিলের পাশাপাশি পাঁচ হজার ৯২২ টাকা জব্দ করা হয়েছে বলে এএসপি চন্দন জানান।